• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

শুক্রবারে মৌলভীবাজারের আসছেন, নাসির-সারজিস

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২২ জুন, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী শুক্রবার (২৬ জুন) এক প্রতিবাদী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। উক্ত সমাবেশে যোগ দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৌলভীবাজারে আসছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী শুক্রবারের এই প্রতিবাদী সমাবেশে অংশ নিতে কুলাউড়ায় আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম এবং আশরাফ মাহাদী।

মৌলভীবাজারে পৌঁছানোর পর কেন্দ্রীয় এই নেতৃবৃন্দ কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবির বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। জুমার নামাজ আদায় শেষে তারা শরীফপুর সীমান্তে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন।

এনসিপি জানায়, সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ও আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত হত্যা বন্ধে ছাত্র-জনতা ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। সমাবেশটি সফল করতে ইতিমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category