• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ইমামের ঘরে দু’র্ধ’র্ষ চু’রি নগদ সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট

মো.আব্দুল হান্নান,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রামে এক ইমামের বসতঘরে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।চোরেরা ঘরের তালা ভেঙে নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, ঘরের ফ্যান এবং ফ্রিজে রাখা মাছ-মাংস সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী মাওলানা হাবিবুর রহমান চাপরতলা এলাকার একটি মসজিদে ইমামতি করেন। ঘটনার সময় তার পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং তিনি তার কর্মস্থলে থাকায় বসতঘরে কেউ ছিলেন না। এই সুযোগে চোরেরা তালা ভেঙে ঘরে ঢুকে মূল্যবান মালামাল চুরি করে নেয়।

এ বিষয়ে মাওলানা হাবিবুর রহমান বলেন,চোরেরা নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, ঘরের ফ্যান, এমনকি ফ্রিজে থাকা মাছ-মাংসও নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

তিনি আরও বলেন, “মানুষের ঘরবাড়ির নিরাপত্তা কোথায়? আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং লুট হওয়া মালামাল উদ্ধারের ব্যবস্থা করা হোক।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় রাতের বেলা নিরাপত্তা জোরদারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category