• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

কুমিল্লায় ১০-বিজিবির অ’ভিযানে ইয়াবাসহ আটক-১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণের দূর্লভপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)।

শুক্রবার (২৩ মে) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দূর্লভপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে বিজিবি।

আটককৃত আসামি মো. আবু সাঈদ (২৪) জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্যনগর এলাকার মৃত আবুল কালামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষীণ উপজেলার সূর্যনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category