• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গোপালগঞ্জে কিশোরীদের সাইবার সচেতনতায় টেক পূণ্যের আয়োজন

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

কিশোরীদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ ডিজিটাল পরিবেশ সম্পর্কে ধারণা দিতে গোপালগঞ্জের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টেক পূণ্য আয়োজিত ‘Cyber Smart Girls Initiative 2026’ শীর্ষক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিদ্যালয়ের দুই শিফটে অনুষ্ঠিত এ সেশনে নবম ও দশম শ্রেণির সকল শিক্ষার্থী অংশ নেয়। সেশনজুড়ে শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সাইবার হয়রানি এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।

সেশনটি পরিচালনা করেন টেক পূণ্যের অন্যতম সদস্য ও Host Youth Awareness Champion তানজিলা অহনা। তাঁর সঞ্চালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সেশনজুড়ে বক্তব্য রাখেন টেক পূণ্যের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান, অন্যতম Advisor রাজিবুল ইসলাম ইমন এবং টিমের সদস্য অমিত গাঈন। বক্তারা কিশোরীদের অনলাইন নিরাপত্তা, সাইবার অপরাধের বিভিন্ন ধরন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ব্যক্তিগত ছবি ও তথ্যের নিরাপত্তা এবং অনলাইন ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আয়োজকরা জানান, ‘Cyber Smart Girls Initiative 2026’-এর মূল লক্ষ্য হলো কিশোরীদের সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে তাদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সচেতন করে গড়ে তোলা।

এছাড়া প্রতিটি সেশন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইবার কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে সেশনে আলোচিত বিষয়গুলো শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পেরেছে, তা যাচাইয়ের পাশাপাশি সাইবার নিরাপত্তা বিষয়ে তাদের আগ্রহ ও সচেতনতা আরও বাড়ানোর চেষ্টা করা হয়।

টেক পূণ্য জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে সাইবার সচেতনতা তৈরির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সেশন, কুইজ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সংগঠনটি কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে সাইবার নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। নিরাপদ, দায়িত্বশীল ও সচেতন ডিজিটাল প্রজন্ম গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category