• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১০ জুন, ২০২৬

গোপালগঞ্জে কর্মরত ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।

গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলার বাদী শেখ তুহিনের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, শেখ তুহিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেওয়ায় তিনি প্রতিহিংসাবশত ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তারা এ মামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি এবং সত্য উদঘাটনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তারা শেখ তুহিনের সম্পদ ও আয়ের উৎস সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধনে সঞ্চালনা করেন সাংবাদিক আরমান খান জয়।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক জুবায়ের হোসেন, শৈলেন্দ্রনাথ মজুমদার, আরিফুল হক আরিফ, মামুনুর জুয়েল, পলাশ শিকদার, আরিফুল রশিদ, মেহেদী হাসান এবং বিশ্বজিৎ চন্দ্র সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category