• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে নানিয়ারচরে র‍্যালি ও আলোচনা সভা

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটির নানিয়ারচরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগমের সভাপতিত্বে র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।র‌্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকা এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো.নুরুজ্জামান, নানিয়ারচর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মো. জুলফিকার আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ রোগ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category