• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

দুর্গাপুর সীমান্তে হাতির হামলা, প্রাণ গেলে আদিবাসী যুবকের

নেত্রকোনা প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রান্ত রাংসা ওই এলাকার নিপশন নকরেকের ছেলে। চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বোরো ধান পাকার পর কৃষকেরা ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। এ সময় খাবারের সন্ধানে প্রায়ই বন্য হাতি ফসলের মাঠে নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। ফলে ফসল রক্ষায় কৃষকেরা রাত জেগে ধানক্ষেত পাহারা দিচ্ছেন।

ঘটনার রাতে ধানক্ষেত পাহারা শেষে বাড়ি ফেরার পথে প্রান্ত রাংসা একটি বন্য হাতির মুখোমুখি হন। এ সময় হাতিটি তাকে তাড়া করে শুঁড় দিয়ে আছাড় মেরে পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা নিপশন নকরেক বলেন, “আমার ছেলে ধান পাহারা দিতে গিয়েছিল। অন্যরা আগে ফিরে এলেও সে একা পিছনে আসছিল। একা পেয়ে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলেছে।”

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা মজনু প্রামানিক বলেন, ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি জানান, ধানের মৌসুমে সীমান্ত এলাকায় হাতির বিচরণ বেড়ে যায় এবং বর্তমানে কয়েকটি পয়েন্টে হাতির অবস্থান রয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category