• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ

রফিকুল ইসলাম, নান্দাইল প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৮ জুন, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এডিপির উদ্যোগে সাত শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটি পর্যায়ক্রমে ২২ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। সোমবার (৮ জুন) সকালে নান্দাইল এডিপি কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এডিপি ম্যানেজার সাগর জন কস্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজি, মজুমদার প্রবাল, শামসুজ্জামান বাবুল, রমেশ কুমার পার্থ,হান্নান আল আজাদ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সাগর জন কস্তা বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল উপজেলায় সবুজায়ন কার্যক্রম জোরদার করতে সংস্থাটি কাজ করছে। এ লক্ষ্যে ২২ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বিতরণকৃত চারাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য শিশু ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category