• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা জয়পুরহাটে শিশু ধ’র্ষণে’র অভিযোগে যাবজ্জীবন কা’রাদণ্ড কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা মানফুজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নি’হত-১ মৌলভীবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ, নি’হত ৩ রঙে-গন্ধে মুখর পানছড়ির জাতীয় ফল মেলা, প্রদর্শনীতে ৬৫ জাতের ফল শ্রীমঙ্গলে ময়লার বাগাড় স্থানান্তর নিয়ে গোলটেবিল বৈঠক

বেলাবোতে ধান ক্ষেত থেকে ট্রলি চালকের লাশ উদ্ধার

আলমগীর পঠান,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৮ মে, ২০২৬

নরসিংদী বেলাবো উপজেলার বাজনাব গ্রামের একটি ধান ক্ষেত হতে রিয়াজুল ইসলাম আপন মিয়া(২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ।

আজ (৭ মে) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাজনাবো এলাকায় বেলাবো শিবপুর সড়কের পাশের একটি ধানের জমি হতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আপন একই উপজেলার বাজনাবো গালর্স স্কুল সংলগ্ন গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে। তার পরিবারের দাবি আপনকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরী করছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বেলাবো থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

নিহতের বাবা মোস্তু মিয়া জানান,রাতে এশারের নামাজের পর তার এক পরিচিত বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে খবর পাই তার লাশ এখানে পড়ে আছে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ নাসির উদ্দীন বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category