• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভৈরবে পাগলের কান্ড,অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট আর ৩৩ কেভি সঞ্চালন লাইন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবের ঢাকা সিলেট মহাসড়কের পাশে জমানো ময়লায় আগুন ধরিয়ে দেয় এক পাগল। মুহূর্তেই সে আগুন লেলিহান শিখায় রূপ নেয়। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশেপাশের পুরো এলাকা। ২ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের মধ্যে ভৈরবপুরের নাটাল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেল আশপাশের বাড়িঘর দোকানপাটসহ বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন ও ২২০ কেভি সঞ্চালন লাইন।
খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি সড়কের পাশে হওয়ায় আগুনের ধোয়ায় ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আল আমিন।
স্থানীয়রা জানায়, ২ জুলাই সকালে শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কের নাটালের মোড়ে ভাঙারি দোকানের জমানো খালি বোতল ও ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেয় এক পাগল। মুহূর্তের মধ্যে আগুনের কালো ধুয়ায় ছেয়ে যায় পুরো আশপাশ। এলাকাবাসী পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ছোট একটি দেয়ালের কারণে আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়াতে না পাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় এলাকাবাসীর বাড়িঘর। তবে আগুনের তাপে ও কালো ধুয়ায় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন বলেন, ময়লার স্তুপে অগ্নিকাণ্ড হলে আমাদের যাওয়ার অনুমতি নেই। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের মাধ্যমে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নেভাতে সক্ষম হয়। মহাসড়কের পাশে হওয়ায় কোন রকম সমস্যা হয়নি। ভৈরবের গ্রামে ও শহরের রাস্তাঘাট অনেক চিকন। ভৈরবের স্থানীয় নেতৃবৃন্দ এদিকে নজরদারি বাড়াতে হবে। পাগালরা জ্ঞানহীন হয়। তাই আমাদের পাগল ও মানুষিক প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজরদারি বাড়াতে হবে। তাদের প্রতি লক্ষ্য রাখতে যেন তারা কোন জ্ঞানহীন কাণ্ড ঘটনাতে না পারে। অল্পের জন্য রক্ষা পায় নাটালমোড় এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category