• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রাজাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থিতা বাছাই নিয়ে পর্যালোচনা সভা

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে প্রার্থিতা বাছাই ও নির্বাচনসংক্রান্ত বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট (রবিবার)বিকেল ৪ ঘটিকায় সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিন। টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল। টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন শামীম, জাহিদুল হক মুক্তা ও আলম কমিশনার।
সভায় রাজাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বেলকুচি উপজেলা জাসাসের সভাপতি মো. আবু হোসেন, সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া, বেলকুচি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জুয়েল সরকার, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বার আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান আলো, বেলকুচি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জিলানী শেখ, রাজাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলিম, সদস্য সচিব হানজালা, রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল আমিন আকন্দ এবং সদস্য সচিব আমিরুল ইসলাম।
সভায় আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রাজাপুর ইউনিয়নে প্রার্থিতা বাছাই ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম, সম্ভাব্য প্রার্থিতা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। সভায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত নেতারা রাজাপুর ইউনিয়নে আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও প্রার্থিতা বাছাই প্রক্রিয়ায় নিজেদের মতামত তুলে ধরেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category