• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ, টুঙ্গিপাড়ায় প্রশাসনের নীরবতা পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের গণসংযোগ কুলিয়ারচরে সালুয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা বিএনপি নেতা দেলোয়ারের পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান কাঁচি-চিরুনিতে ৫৫ বছর, ৭০-এও থামেননি প্রতুল শীল বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

১০০ শয্যার হাসপাতালে ২৪০ ভর্তি, হিমশিম চিকিৎসক-নার্সরা

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সীমাবদ্ধতা, জনবল সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় হাসপাতালের অন্তর্বিভাগে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে হাসপাতালটির ইতিহাসে এটি অন্যতম সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার(৬ সেপ্টেম্বর) সরেজমিনে সকালে গিয়ে দেখা যায়, বর্তমানে ২৫০ শয্যার সেবা কার্যক্রম পরিচালনা করছে রাঙামাটি জেনারেল হাসপাতাল। তবে হাসপাতালের জনবল অবকাঠামো এখনো ১০০ শয্যার। ফলে ১০০ শয্যার জনবল দিয়ে ২৫০ শয্যার সেবা পরিচালনা করতে গিয়ে প্রতিনিয়ত বাড়তি চাপ।

এছাড়া ও হাসপাতালে চিকিৎসা নিতে জেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী আসছেন। অন্তর্বিভাগে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। রোগীর চাপ, লোকবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও সেবার মান ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা

।সংশ্লিষ্টদের মতে, অন্তর্বিভাগে রোগীর সংখ্যা ২৪০ জনে পৌঁছানো প্রমাণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য জেলার প্রধান এই সরকারি হাসপাতালটি চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে। তবে রোগীর ক্রমবর্ধমান চাপ সামলাতে দ্রুত হাসপাতালের জনবল অবকাঠামো ২৫০ শয্যায় উন্নীত করা জরুরি। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া গেলে রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান জনবলের ওপর চাপও কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাঙামাটি জেলা জেনারেল হাসপাতালে সিভিল সার্জন নূয়েন খিশা বলেন, সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category