• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

বন্য হাতির আক্রমণে আহত সুরুজ আলীকে দেখতে হাসপাতালে ইউএনও

এম এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৪ মে, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের তেলীখালী সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণে আহত মোঃ সুরুজ আলী-কে দেখতে হাসপাতালে গিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।
২৪ মে, (রবিবার) তিনি জয়রামকুড়া হাসপাতালে চিকিৎসাধীন সুরুজ আলীকে সরেজমিনে দেখতে যান।

​হাসপাতালে অবস্থানকালে ইউএনও ফয়সাল আহমেদ আহত ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময় তিনি আহতের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
​এছাড়াও ইউএনও আহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ আমাদের অগ্রাধিকার। বন্য হাতির আক্রমণ প্রতিরোধ এবং এ বিষয়ে স্থানীয় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির উপর আমরা সর্বোচ্চ গুরুত্বারোপ করছি।”
​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category