• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কিশোরগঞ্জ সদরে পিএমকের ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৪ শতাধিক রোগীর সেবা

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬

  1. কিশোরগঞ্জ জেলা সদরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।আজ ৬ মে বুধবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ সদর জেলা সরণীর মোড়ে পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে কিশোরগঞ্জ সদর শাখা অফিসে পিএমকে এর অর্থায়নে পিএমকে কমিউনিটি হেলথ এর উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব বারৈ ও কিশোরগঞ্জ সদর শাখার শাখা ব্যবস্থাপক মো. খলিলুর রহমান।

    ক্যাম্পে মেডিসিন, গাইনী, চক্ষু, চর্ম ও যৌন, গর্ভবতী এবং শিশু রোগের চিকিৎসা প্রদান করেন, ডা. আসিফুল আমিন (কনসালটেন্ট শিশু), ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. সুজাউদ্দিন তালুকদার (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ফেরদৌস জাহান (গাইনী এন্ড অবস), ডা. মফিজুর রহমান (কনসালটেন্ট সার্জারী) ও ডা. মো. জিয়াউল হাসান ( চর্ম ও যৌন)।

    অনুষ্ঠানে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং চক্ষু রোগীদের মাঝে পাওয়ারের চশমা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category