• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ের আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় মাধ্যমিক পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন বৃহস্পতিবার বিকেলে বেলকুচি সরকারি কলেজ মাঠে যাচাই বাছাই শেষে ফাইনাল খেলায় দুটি বালিকা দল, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কামারপাড়া লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এবং দুটি বালক দল পৌর সভা একাদশ বনাম দৌলতপুর ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে।
নির্ধারিত ৪০ মিনিট সময়ে বালিকা দলে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৩ কামারপাড়া লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ২ গোল এবং বালক দল পৌর সভা একাদশ ২ গোল ও দৌলতপুর ইউনিয়ন একাদশ ০ গোলে খেলাটি সমাপ্তি হয়।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এসময় তিনি বলেন, বালিকা দল ও বালক দল উভয়ই খুব ভাল খেলেছে, তবে আরও চর্চা করলে ভবিষ্যতে জেলা পর্যায়ে আরও ভাল করতে পারবে।
তিনি আরও বলেন, খেলাধুলা করলে শরীর ও মন উভয়ই সুস্থ থাকে, কিশোর কিশোরীরা মাদক থেকে দুরে থাকতে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, সোহাগপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য মিঞা শামীম, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
পরে বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে চ্যাম্পিয়ন টফি ও ম্যাডেল পুরস্কার তুলে দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category